সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ দীর্ঘ সফর শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন। মঙ্গলবার তিনি অফিস করতে পারেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।  
সোমবার ভোর ৫ টায় তিনি দেশে এসে পৌছান।  
দেশব্যাপী উপজেলা নির্বাচন চলাকালে ৩ মার্চ দেড় মাসের জন্য বিদেশ চলে গিয়ে বিতর্তের জন্ম দেন সিইসি। এ নিয়ে কমিশনের ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনা হয়। সিইসির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর