ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া'র (ফেমবোসা) লোগোর ডিজাইনার তৌফিক এলাহীকে পুরুস্কার প্রদান করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ সৃষ্টিশীল ডিজাইনের জন্য এ পুরুস্কার দেন।
এসময় ৩ নির্বাচন কমিশনার, ভারপ্রাপ্ত সচিব ও লোগো মূল্যায়ন কমিটির প্রধান শিল্পী আব্দুল কাইয়ুম এবং ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইসি থেকে জানানো হয়, ভূটানের রাজধানী থিম্পুতে ২-৪ অক্টোবর ২০১৩ অনুষ্ঠিত ফেমবোসার চতুর্থ সম্মেলনে ফোরামের জন্য লোগো চূড়ান্ত করা হয়। এর আগে ২০১২ সালে ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত তৃতীয় সম্মেলনে সংস্থাটি লোগো তৈরীর সিদ্ধান্ত নেয়।
সংস্থা গঠনের উদ্যোক্তা দেশ হওয়ায় বাংলাদেশ লোগো তৈরীর দায়িত্ব গ্রহণ করে। বাংলাদেশি ডিজাইনারদের মধ্যে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে ৭৬ জন ডিজাইনারের ২৬৮টি লোগো হতে প্রাথমিকভাবে চূড়ান্ত ১০টি লোগো হতে তৌফিক এলাহীর লোগো চূড়ান্ত করা হয়েছে।
স্ট্রেনদেনিং ইলেকশন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ (এসইএমবি) প্রকল্প লোগো ডিজাইন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে নির্বাচন বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ২০১০ সালে ঢাকায় এক সম্মেলনের মাধ্যমে ফোরামের যাত্রা শুরু হয়।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
ফেমবোসা'র লোগোর ডিজাইনার তৌফিক এলাহীকে ইসির পুরুস্কার
ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া'র (ফেমবোসা) লোগোর ডিজাইনার তৌফিক এলাহীকে পুরুস্কার প্রদান করেছে নির্বাচন কমিশন (ইসি)





