পিরোজপুরের মঠবাড়িয়ায় বালুর স্তুপের নিচে বস্তায় মজুদ করা ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার পৌর শহরের বহেরাতলা মহল্লার বাসিন্দা মো. মাহাতাব আকনের বাড়ির পেছনে স্তুপকৃত বালুর নিচে মজুদকৃত দুইটি চটের বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ. লীগের সভাপতি মো. রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস গোপনে সংবাদ পেয়ে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করেন।
মাদক ব্যবসায়ীরা বালুর নিচে ফেনসিডিল মজুদ করে এলাকায় উঠতি যুবকদের সরবরাহ করে আসছিল।
মঠবাড়িয়া থানার এসআই মো. মহিবুল্লাহ জানান, শনিবার রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন।
তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
মঠবাড়িয়ায় ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় বালুর স্তুপের নিচে বস্তায় মজুদ করা ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার পৌর শহরের বহেরাতলা মহল্লার বাসিন্দা মো. মাহাতাব আকনের বাড়ির পেছনে স্তুপকৃত বালুর নিচে মজুদকৃত দুইটি চটের বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়।





