জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন,কোন অজুহাতেই হোক না কেন,এটা হতে পারে না। বন্দুকযুদ্ধের কল্পকাহিনী,ক্রসফায়ার,অ্যানকাউন্টার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এগুলো আইনের শাসনের পরিপন্থী।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান বলেন,বাহাত্তরের সংবিধানের প্রতি যদি সত্যিকার অর্থে আমাদের আস্থা থাকে,তাহলে বিচারবহির্ভূত হত্যা একটি সভ্য সমাজে চলতে পারে না।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন-সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার,বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ,সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ড. বশির আহমেদ প্রমুখ।
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // এনএস