[b]ওয়াশিংটন :[/b] ফোনে আড়িপাতার ঘটনায় সৃষ্ট ক্ষোভ প্রশমিত করতে হোয়াইট হাউজে আতিথেয়তা গ্রহণের জন্য জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলকে আমন্ত্রণ জানালেন ওবামা। বুধবার ওবামা টেলিফোনে জার্মান চ্যান্সেলরকে এ আমন্ত্রণ জানান বলে হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়। খবর এনডিটিভির।
ধারণা করা হচ্ছে,ওবামার এ আমন্ত্রণ যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে সুসম্পর্ক পুনরুদ্ধারে বিশেষ ভূমিকা রাখবে। গত বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির এঞ্জেলা মার্কেলের ফোনে আড়িপাতার ঘটনা প্রকাশিত হলে দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয়।
এ দিকে জার্মান চ্যান্সেলরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন,এঞ্জেলা মার্কেল মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করেছেন।