বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন স্তন টিউমারে আক্রান্ত। চিকিৎসকরা স্তন পরীক্ষার পর টিউমার ধরা পড়েছে, যা প্রায় ১ ইঞ্চি পর্যন্ত বিস্তৃত। তসলিমা নাসরিন টুইটারের মাধ্যমে নিজেই তার এ দু:খের সংবাদ জানিয়েছেন।
তিনি লিখেছেন, কয়েক দিন ধরে একটু একটু কাঁশি হওয়ায় গত ৬ ই মে নিউ ইয়র্কের একটি হাসপাতালে যান তিনি। সেখানে ফুসফুস পরীক্ষার পর চিকিৎসকরা স্তন পরীক্ষা করেন। স্তনে টিউমার ধরা পড়েছে, যা প্রায় এক ইঞ্চি পর্যন্ত বিস্তৃত। এরপরই লেখিকার ‘বায়োপসি’ করা হয়। সোমবার ‘বায়োপসি’র রিপোর্ট দেয়ার কথা।
লেখিকা জানান, রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা শুরু করা হবে। এর আগে ক্যান্সারে মায়ের মৃত্যু এবং বর্তমানে এক ভাই নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নেয়ায় নিজের ক্ষেত্রেও একই সমস্যার আশঙ্কা তার। এভাবে পরিবারের ৩ জনের ক্যান্সার আক্রান্ত হওয়া নিয়ে মানসিক যন্ত্রণায়ও ভুগছেন ধর্মীয় বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টিকারী এই লেখিকা।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
স্তন টিউমারে আক্রান্ত তসলিমা নাসরিন
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন স্তন টিউমারে আক্রান্ত। চিকিৎসকরা স্তন পরীক্ষার পর টিউমার ধরা পড়েছে, যা প্রায় ১ ইঞ্চি পর্যন্ত বিস্তৃত। তসলিমা নাসরিন টুইটারের মাধ্যমে নিজেই তার এ দু:খের সংবাদ জানিয়েছেন





