ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদার টাকা না পেয়ে তারা এ হামলা করে বলে জানা যায়।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ইউনাইটেড ট্রেডার্স নামের ওই ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে দুর্বৃত্তরা বোমা ছোড়ে।
ঘটনার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা।
ইউনাইটেড ট্রেডার্সের মালিক আবদুল কুদ্দুস জানান, শুক্রবার বেলা ৩টার দিকে তার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে তিন লাখ টাকার চাঁদা চেয়ে কল আসে। বলা হয়, আজকের মধ্যে চাঁদা দিতে ব্যর্থ হলে দোকানের অবস্থা ভয়াবহ হবে। রাত ১০টা পর্যন্ত একাধিকবার ফোন আসে। পরে রাত ১১টার দিকে মোবাইল ফোন বন্ধ করে রাখেন তিনি। এরপর রাত ১টার দিকে দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ করে।
এরপর ভোররাতে দুর্বৃত্তরা আবার মোবাইল করে বলে, এটা শুধু আলামত, এরপর আরো বড় ক্ষতি হবে।
শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত উদ্ধার করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ঝিনাইদহে ব্যবসাপ্রতিষ্ঠানে বোমা হামলা
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদার টাকা না পেয়ে তারা এ হামলা করে বলে জানা যায়। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ইউনাইটেড ট্রেডার্স নামের ওই ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে দুর্বৃত্তরা বোমা ছোড়ে। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ৯টা





