সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।’

ইরান ও ওমানের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের নৌপথ হওয়ায় প্রণালিটি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে।

একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তার প্রশাসন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে একটি গোপন যোগাযোগের পথ বা ‘ব্যাকচ্যানেল’ চালু করেছে।

তবে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না বলেও জানান।

আইআরজিসি প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা ‘ভালো পোকার খেলোয়াড়’, তবে তারা মারা যাচ্ছে। সংঘাত শেষ করার জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতা চূড়ান্ত করার পথে রয়েছে তারা।

এমন পরিস্থিতিতে ওমানকে সরাসরি বোমা হামলার হুমকি দেওয়ার ট্রাম্পের বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এস