আজ (০২ মার্চ) তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর আওতাধীন নাজিরগোমানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৬৮/৩-এস এর নিকট ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ককোয়াবাড়ী (জিআর-০৯৯১৩৮ এমএস ৭৮ এফ/৩) পোস্ট-সরকারহাট, থানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাট নামক স্থানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন লেঃ কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি, অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)। সাথে ছিলেন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান, পিবিজিএমএস, জি, ০৫ জন কোম্পানী কমান্ডার সহ মোট ০৭ জন।

অপরদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্বে দেন প্রতিপক্ষ ১৬৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী দিওয়াকর কুমার। সাথে ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট শ্রী ইশ নারায়ন মিশরা, ০৫ জন কোম্পানী কমান্ডার সহ মোট ০৭ জন।

উক্ত সৌজন্য সাক্ষাতে সীমান্ত হত্যা, বিএসএফ কর্তৃক অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও গরু পাচাররোধ, সীমান্তে ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন সীমান্ত সংক্রান্ত বিষয়াদির উপর আলোচনা হয়।

ফলপ্রসু আলোচনা শেষে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে একমত পোষণ করেন।

দোহা /এমআর