[b]মেলবোর্ন:[/b] স্বাগতকি অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ধবল ধোলাই হয়েছে ইংল্যান্ড। এবার ঘুরে দাঁড়াতে আগামীকাল রোববার মেলবোর্নে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে সফরকারীরা।
এ সিরিজটি উভয় দলের জন্য ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে ওঠার সিঁড়ি হিসেবে বিবেচনা করা যেতে পারে। অবশ্য সেটা নির্ভর করছে নিউজিলান্ড সফরে ভারতীয় দলের পাঁচ ম্যাচ সিরিজের ওপর। আগামী ১৯ জানুয়ারি নেপিয়ারে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে র্যাং কিংয়ে ভারত বর্তমানে বিশ্বের শীর্ষ রয়েছে। তারপরই রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
ধুকতে থাকা ইংল্যান্ডকে কেভিন পিটারসেন ও জিমি অ্যান্ডারসনের অভিজ্ঞতা ছাড়াই সিরিজ শুরু করতে হচ্ছে। উভয়কেই বিশ্রাম দেয়া হয়েছে। সুতরাং কুকের নেতৃত্বাধীন দলটিকে অনেক কিছুই প্রমাণ করতে হবে।
ড্রেসিং রুমের শৃঙ্খলাও পুনর্গঠন করতে হবে কুককে। টেস্ট উইকেটরক্ষক ম্যাচ প্রিয়ার বলেছেন, অধিনায়ক ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের প্রতি যথাযথ সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে দলের খেলোয়াড়রা। পিটারসেনের সঙ্গে ফ্লাওয়ারের সমস্যা চলছে বলে ইতোমধ্যেই খবর বেরিয়েছে।
ফ্লাওয়ারের পরিবর্তে ওয়ানডে সিরিজে দলের কোচের দায়িত্ব নিচ্ছেন সাবেক বাঁ-হাতি স্পিনার অ্যাশলে গাইলস। অ্যাশেজে অসিদের কাছ থেকে পাওয়া ধাক্কা কিছুটা হলেও কুক কুলিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন গাইলস।
একমাত্র অলরাউন্ডার বেন স্টোকস এবং পেসার স্টুয়ার্ট ব্রড অ্যাশেজে কিছুটা সফল হলেও তাদের পরিবর্তে ওয়ানডে দলের দরজা খুলে গেছে ড্যানি ব্রিগস, জোস বাটলার, ক্রিস জর্ডান, রবি বোপারা এবং ক্রিস ওয়াকসের মত খেলোয়াড়দের।
অস্ট্রেলিয়া পুনরায় দলে ডেকেছে ডায়নামিক ওপেনার ডেভিড ওয়ার্নারকে। এছাড়া পিঠে আঘাতের কারণে গত বছর ভারত সফরে ওয়ানডে সিরিজ মিস করা অধিনায়ক মাইকেল ক্লার্কও দলে ফিরেছেন।
তবে সফরকারী দলের জন্য সুসংবাদ হচ্ছে পেসার মিচেল জনসনের আক্রমণ মোকাবেলা করতে হবে না। অ্যাশেজ সিরিজে ইংলিশদের বিধ্বস্ত করে ৩৭ উইকেট নিয়ে সিরিজ সেরা বাঁ-হাতি পেসার জনসনকে মেলবোর্ন ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে।
শ্রেণীহীন
অসি-ইংলিশ ওয়ানডে লড়াই রোববার
মেলবোর্ন: স্বাগতকি অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ধবল ধোলাই হয়েছে ইংল্যান্ড। এবার ঘুরে দাঁড়াতে আগামীকাল রোববার মেলবোর্নে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার





