[b]পেশোয়ার:[/b] পাকিস্তানে সম্প্রতি এক আত্মঘাতী বোমা হামলাকারীকে প্রতিরোধ করতে গিয়ে জীবন দেয়া ছাত্রের নামে তার নিজের স্কুল ও একটি স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে।
গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্কুলছাত্র আইতজাজ হাসান এক আত্মঘাতী বোমা হামলাকারীকে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ১৫ বছর বয়সী হাসানের অসীম সাহসিকতায় সেদিন বেঁচে যায় স্কুলের শত শত কোমলমতি শিক্ষার্থী।
আত্মঘাতী বোমা হামলাকারী স্কুলে ঢোকার সময় হাসানের বাধার মুখে পড়ে। ফলে স্কুলের প্রধান গেটের প্রায় দেড়শ মিটার দূরে আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হাসান ছাড়া আর কেউ হতাহত হয়নি।
প্রাদেশিক সরকারের উর্ধ্বতন উপদেষ্টা আমজাদ আফ্রিদি বার্তা সংস্থা এএফপি'কে বলেন, "আইতজাজ হাসানের নামে তার স্কুলের নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া হাংগুতে তার নামে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।"
তিনি বলেন,"প্রাদেশিক সরকার হাসানের পরিবারকে ৫০ লাখ রুপি সহায়তা দেবে।"
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত সপ্তাহে হাসানকে সাহসিকতার জন্য সর্বোচ্চ পদক সিতারা-ই-সুজ্জাত প্রদানের ঘোষণা দেয়ার পর তার পরিবারকে এ অর্থ সহায়তার কথা জানানো হল।
হাসানের সাহসিকতায় গোটা পাকিস্তানের সর্বস্তরের মানুষ তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন। সূত্র: এএফপি
টাইম নিউজ/এসএমএ
শ্রেণীহীন
পাকিস্তানের বীরের নামে হচ্ছে স্কুল ও স্টেডিয়াম
পেশোয়ার: পাকিস্তানে সম্প্রতি এক আত্মঘাতী বোমা হামলাকারীকে প্রতিরোধ করতে গিয়ে জীবন দেয়া ছাত্রের নামে তার নিজের স্কুল ও একটি স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে। গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্কুলছাত্র আইতজাজ হাসান এক আত্মঘাতী বোমা হামলাকারীকে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়।





