অপহরণের ৮ দিন পর মুন্সীগঞ্জের গজারিয়ার অপহৃত গরু ব্যবসায়ী সুবেদ আলী মোল্লাকে (৪৫) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড থেকে তাকে উদ্ধার করা হয়।
গত ২৯ এপ্রিল বেলা ১১টায় গরু কেনার জন্য মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ড থেকে বাসযোগে ফরিদপুরের টেপাখোলা এলাকার উদ্দেশে রওনা দেন গরু ব্যবসায়ী সুবেদ আলী মোল্লা। পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় যাত্রীবাহী বাস থেকে অপহৃত হন তিনি।
পরে বিভিন্ন স্থানে খোজাঁখুজি করে না পেয়ে এ ঘটনায় গত ৪ মে অপহৃত গরু ব্যবসায়ীর ছেলে সৌরভ গজারিয়া থানায় একটি জিডি করেন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. সিদ্দিক গরু ব্যবসায়ী উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের বিষয়টি র‌্যাব-১১ তদন্ত করছে।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]