[b]পিরোজপুর:[/b]  জেলা আওয়ামী লীগ ও বিএনপির প্রধান কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
শুক্রবার ভোররাতে দুর্বত্তরা আগুন দেয় আওয়ামী লীগের কার্যালয়ে আর সকালে আওয়ামী লীগের কর্মীরা আগুন দেয় বিএনপির কার্যালয়ে।
দুই দলের রাজনৈতিক কার্যালয় পুড়ে যাওয়ার ঘটনার পর পিরোজপুর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরে অতিরিক্ত র্যা ব ও পুলিশ মোতায়েন রয়েছে।
নিজেদের কার্যালয় পোড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল  নিয়ে শহরের পোস্ট অফিস রোডের জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায় এবং সেখানে আগুন দেয়।  দমলকল বাহিনীর কর্মীরা  ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে সাধনা ব্রিজের কাছে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বাধা দেয়। তাদের বাধার মুখে দমকল বাহিনীর গাড়ি দুটি থানার ভেতর আশ্রয় নেয়।

এর আগে শুক্রবার  ভোররাত চারটার দিকে শহীদ ওমর ফারুক রোডের  জেলা আওয়ামী কার্যালয়ের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়টির ব্যাপক ক্ষতি সাধন হয়। ঘটনার পর জেলা প্রশাসক, পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।