প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে গাজীপুরে আসছেন। এ সময় তিনি ৮ দিনব্যাপী নবম বাংলাদেশ ও প্রথম সানসো স্কাউট জাম্বুরি উদ্বোধন করবেন। গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে জাম্বুরি অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক ফারুক আহম্মদ এ তথ্য জানান।
তিনি আরো জানান, সকাল ১০টায় স্কাউট জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবদুল করিম। বক্তব্য রাখবেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও জাম্বুরি চিফ মো. আবুল কালাম আজাদ ও জাম্বুরি সাংগঠনিক কমিটির সভাপতি হেদায়েতুল্লাহ আল মামুন, এনডিসি।
এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, সচিব ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
[b]গাজীপুর, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//জেআই//এএইচ[/b]
শ্রেণীহীন
গাজীপুর আসছেন প্রধানমন্ত্রী