[b]ম্যানিলা:[/b] ফিলিপাইনের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপে নববর্ষ উৎসবের প্রাক্কালে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও অপর ছয়জন আহত হয়েছে। হতাহত সকলে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিল।
বুধবার স্থানীয় সামরিক মুখপাত্র ক্যাপ্টেন জেফারসন সোমেরা জানান,বসিলান দ্বীপের সুমিসিপ শহরে এক ক্যাথলিক গির্জার কাছে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। দ্বীপটিতে আল-কায়েদা সম্পৃক্ত আবু সায়াফ জঙ্গিরা সক্রিয় রয়েছে।
জরুরি পরিস্থিতি মোকাবেলার দায়িত্বে থাকা সৈন্য ও পুলিশ সদস্যরা জানান,আবাসিক এলাকা ম্যানুয়েল ক্যাসিনারোসে এ বর্ষবরণ অনুষ্ঠান চলছিল।
পুলিশ জানায়,হামলার কারণ এখনো জানা যায়নি তবে সশস্ত্র গ্রুপের হাত থেকে রাবার চাষীদের রক্ষায় কর্তৃপক্ষের সহায়তার কারণে এ হামলা চালানো হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা।
উল্লেখ্য,গত বছর একই এলাকায় আবু সায়াফের বন্দুকধারীরা রাবার বহন করা কর্মীর একটি বহরে হামলা চালালে ছয়জন নিহত ও ২২ জন আহত হয়। সূত্র: এএফপি