নেত্রকোনার পূর্বধলা উপজেলার বড় ইলাশপুর এলাকায় ধলই নদে ডুবে ৩ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম (৬), আবদুর রহমানের মেয়ে কনা (৫) ও শামসুদ্দিনের মেয়ে সুমনা আক্তার (৫)। এরা সবাই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মনোরঞ্জন সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে নদে গোসল করতে নেমে তারা এ দুর্ঘটনার শিকার হয়।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]