নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের হলফনামা প্রকাশ আইন করে বন্ধ করলে তা দুর্বৃত্ত্বায়নের কাছে আত্মসমর্পনের শামিল হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন সুশানের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন।
আজ সোমবার ঢাকা রিপোর্টার ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত তৃতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী চেয়ারম্যান প্রার্থীগনের তথ্য প্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হলফনামা সংক্রান্ত আইন খতিয়ে দেখে তা আরো উন্নত করতে পারেন, তবে আইন বাতিল করলে তা হবে দুর্নীতি এবং দুর্বৃত্ত্বায়নের কাছে আত্মসমর্পনের শামিল।
এ আইনটি ২০০৫ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই উপস্থাপন করেছিলেন বলে জানিয়ে তিনি বলেন, এখন তারাই যদি তা বাতিল করে তাহলে এটি হবে দুর্ভাগ্যজনক।
বদিউল আলম মজুমদার বলেন, দেশবাসী মনে করেছিল ভোটগ্রহনের সময় দ্বন্দসংঘাতময় পরিস্থিতি চিরতরে বিদায় নিয়েছিল কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনের দিন থেকে এখন পর্যন্ত অনেকের মৃত্যুতে মনে হচ্ছে সে সংঘাতময় পরিস্থিতি আবার ফিরে এসেছে।
‘সংরক্ষিত নারী আসন, এটি নির্বাচন কিনা সন্দেহ আছে’ মন্তব্য করে সুজন সম্পাদক বলেন, কারণ এখানে মনোনয়ন পাওয়া মানেই নির্বাচিত।
সিইসির বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত সফর এ ব্যাপারে মন্তব্য না করাই ভাল। তবে এ সময় তার দেশে থাকা উচিত।
নির্বাচন কমিশনে যাদের বসানো হয়েছে তারা সকলেই দায়িত্বজ্ঞানসম্পন্ন মন্তব্য করে তিনি বলেন, এখন নির্বাচনে সহিংসতা হলেও কমিশন এসব ঘটনা দেখেও না দেখার ভান করছে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন সুজনের সহযোগী সমন্বয়কারী সানজিদা হক বিপাশা।
[b]ঢাকা, এএ, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি / জেআই
[/b]
শ্রেণীহীন
সিইসির এ সময় দেশে থাকা উচিত ছিল: মজুমদার
নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের হলফনামা প্রকাশ আইন করে বন্ধ করলে তা দুর্বৃত্ত্বায়নের কাছে আত্মসমর্পনের শামিল হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন সুশানের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন।





