গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় শুক্রবার রাতে একটি বাড়িতে আগুনে দগ্ধ হয়ে মেহেদী হাসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মেহেদী কুড়িগ্রামের রাজারহাট থানার নাগকাঠি গ্রামের সাদেক আলীর ছেলে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দমকল বাহিনী সূত্রে জানা যায়, উপজেলার ভান্নারা পুড়াচালা এলাকায় রাতে স্থানীয় বাসিন্দা কাদেরের বাড়িতে আগুন ধরে। রাত নয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে ওই বাড়ির তিনটি কক্ষ পুড়ে যায়। তিনটি কক্ষের একটিতে হাজী ইসলাম উদ্দিন গার্মেন্টসের শ্রমিক ময়না বেগম, তাঁর ছেলে মেহেদি হাসান ও ময়নার মা থাকতেন। ছেলেটিকে ঘুমন্ত অবস্থায় ঘরে রেখে মা ও নানি দুজনই কারখানায় যান। এ সময় অগ্নিদগ্ধ হয়ে শিশু মেহেদি হাসানের মৃত্যু হয়। দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন। পরে একটি কক্ষে শিশু মেহেদির লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
শিশুর মা ময়না আক্তার জানান, প্রায়ই ছেলেকে ঘরে রেখে তাঁরা কাজে যেতেন।
কালিয়াকৈর দমকল বাহিনীর ষ্টেশন কর্মকর্তা অপুর্ব বল জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেন।
[b]গাজীপুর, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
কালিয়াকৈরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় শুক্রবার রাতে একটি বাড়িতে আগুনে দগ্ধ হয়ে মেহেদী হাসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মেহেদী কুড়িগ্রামের রাজারহাট থানার নাগকাঠি গ্রামের সাদেক আলীর ছেলে





