চুয়াডাঙ্গায় এক গৃহবধুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত গৃহবধুর নাম কণা খাতুন (২৫) বলে জানা যায়।
শনিবার দিবাগত রাত ৯টার দিকে দামুড়হুদার জয়রামপুর গ্রাম থেকে তাকে অপহরণ করা হয়। তিনি ওই গ্রামের কালু মিয়ার স্ত্রী।
জানা যায়, শনিবার দিবাগত রাতে কণা প্রকৃতির ডাকে বাড়ির পাশে এলে কয়েকজন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃতের স্বামী কালু মিয়া জানান, গত ৯ ও ১৩ মে রাতে তিন লাখ টাকা চাঁদা দাবি করে পরপর দুটি চিঠি ঘরের জানালা দিয়ে ফেলে দিয়ে যায় দুর্বৃত্তরা। দাবিকৃত টাকা পরিশোধ না করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি।
দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, অপহৃতকে উদ্ধার করতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]