চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় চার পোশাক শ্রমিক নিহতের ঘটনায় স্টেশন মাস্টারসহ দুই জনকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার পূর্ব রেলের প্রধান পরিবহন কর্মকর্তা (সিওপিএস) মিহির কান্তি গুহ জানান,রেল দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য জানালি হাট স্টেশন মাস্টার নেজাম উদ্দিন ও সংশ্লিষ্ট স্টেশনের পয়েন্টসম্যান টিটু কান্তি পালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা দুর্ঘটনার সময় স্টেশনে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সকালে চাঁদগাঁওয়ের জানালি হাট স্টেশনের নিকটবর্তী ‘বাহির সিগন্যাল’ এলাকায় দোহাজারী থেকে আসা একটি ট্রেন পোশাক শ্রমিকদের বহনকারী একটি মিনিবাসকে ধাক্কা দিলে বেইজ টেক্সটাইলের চার নারী শ্রমিক নিহত হন। আহত হন আরও ছয় জন।
ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
স্টেশন মাস্টারসহ ২ জন সাময়িক বরখাস্ত
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় চার পোশাক শ্রমিক নিহতের ঘটনায় স্টেশন মাস্টারসহ দুই জনকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার পূর্ব রেলের প্রধান পরিবহন কর্মকর্তা (সিওপিএস) মিহির কান্তি গুহ জানান,রেল দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য জানালি হাট





