জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারে আগুন লেগে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে।
বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই বাজারের চাঁন মিয়া মার্কেটের দয়াল মিয়ার পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে ওষুধ, মুদি, সার-কিটনাশক, রেডিমেড গার্মেন্টস, লেপ-তোষক ও কম্পিউটারের দোকানসহ ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আরও অন্তত ৩০টি দোকান আংশিক পুড়ে গেছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান কবির মঞ্জিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইসলামপুর থানার ওসি কাজী ছাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
শ্রেণীহীন
জামালপুরে নাপিতেরচর বাজারে আগুন
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারে আগুন লেগে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই বাজারের চাঁন মিয়া মার্কেটের দয়াল মিয়ার পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়





