সাভারের আশুলিয়ায় দেয়াল চাপায় শাহ আলম (৪২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।
শুক্রবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় বাইপাইল মসজিদ এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে সড়ক ও জনপথের ড্রেন নির্মাণ কাজ চলার সময় পার্শ্ববর্তী ইসলাম পলিমার গ্রুপের একটি দেয়াল ভেঙ্গে পড়ে। এসময় ঠিকাদারী প্রতিষ্ঠান আকতার গ্রুপের কয়েকজন শ্রমিক কাজ করছিল।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নির্মাণ শ্রমিক শাহ আলম। আহত হয় অন্তত ৪ জন। আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
আশুলিয়ায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত
সাভারের আশুলিয়ায় দেয়াল চাপায় শাহ আলম (৪২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। শুক্রবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।





