নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে ছাত্রলীগ-ছাত্রদল ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষে ৫ জন গুলিবৃদ্ধসহ ১২ জন আহত হয়েছে।
শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার নান্দিয়াপাড়া ইউনিয়নের বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় নান্দিয়াপাড়া বাজারে ছাত্রদল নেতা আরিফ ও আকরামের সাথে এক ছাত্রলীগ নেতার কথা কাটাকাটি হয়। পরবর্তীতে রাত ৯টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা বাজারে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া করলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বিএনপি সমর্থিত অন্তত ১৫ দোকানে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। এক পর্যায়ে পুলিশ এসে বাঁধা দিলে শুরু হয় ত্রিমুখি সংঘর্ষ।
সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত ছাত্রদল নেতা আরিফ, আকরাম, সোহেল, তানভীর ও আলাউদ্দিনকে গুলিবৃদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে রাত ১২ টায় সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নোয়াখালী, ২৪ জানুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এসআর