চট্টগ্রাম ও মহসিন কলেজের বেশ কয়েকটি ছাত্রাবাসে তল্লাশী চালিয়ে শিবিরকর্মী সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মহসিন কলেজের ছাত্র বেলাল উদ্দিন, মোসলেম উদ্দিন সবুজ ও চট্টগ্রাম কলেজের নূর আহমদ।
মঙ্গলবার বিকাল পৌনে ৩ টায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) আব্দুর রউফ জানান, মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে তল্লাশী চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। বুধবারের হরতালে নাশকতা করতে পারে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ছাত্রাবাস থেকে ৩ শিবিরকর্মী আটক