বজ্রপাতে স্মৃতি সাহা (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের গৌরাঙ্গ সাহার স্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে বৃষ্টি হচ্ছিল। এসময় স্মৃতির সাহা ঘরের চালের ওপর বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘরের ভেতর থাকা স্মৃতি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।  তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]