চট্টগ্রামে সীতাকুণ্ডে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। জানা গেছে শিপইয়ার্ডের রাস্তার কাজ নিয়ে উপজেলার জোড়ামতল এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার সন্ধ্যায় উপজেলা আ. লীগের অর্থ সম্পাদক আলাউদ্দিন ও আ. লীগ নেতা আজম উল্লাহর সমর্থকদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ নেতা আজম উল্লাহ গুলিবিদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা আজম উল্লাহকে (৩৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ দিন ধরে জোড়ামতল-শিপ ব্রেকিং ইয়ার্ড রাস্তা পাকা করার কাজ নিয়ে আলাউদ্দিনের সঙ্গে আজম উল্লাহর বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় আলাউদ্দিনের কর্মীদের সঙ্গে সংঘর্ষে আজম উল্লাহ গুরুতর আহত হয়ে পড়ে। আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
সীতাকুণ্ড মডেল থানার সহকারি পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলার জোড়ামতল এলাকায় শিপ ইয়ার্ডেও জায়াগা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজম উল্লাহ নামে এক আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
সীতাকুণ্ডে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্য সংঘর্ষ
চট্টগ্রামে সীতাকুণ্ডে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। জানা গেছে শিপইয়ার্ডের রাস্তার কাজ নিয়ে উপজেলার জোড়ামতল এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় উপজেলা আ. লীগের অর্থ সম্পাদক আলাউদ্দিন





