বৃহস্পতিবার (২০ আগস্ট) নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলী (৫০) মারা যান। তার বাড়ি জামালপুরে। দুর্ঘটনার পর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ইদ্রিস আলীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে।
গত ১৪ আগস্ট সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে পুরোনো জাহাজের ট্যাংক কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন কয়েকজন শ্রমিক। ট্যাংকের ভেতরে জমে থাকা হাইড্রোজেন সালফাইড গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান। সবশেষ ইদ্রিস আলীর মৃত্যুতে এ ঘটনায় প্রাণহানির সংখ্যা ১০ জনে পৌঁছেছে।
দুর্ঘটনায় আহত আরও ছয় শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের ভাষ্য, বিষাক্ত গ্যাসে আক্রান্ত শ্রমিকদের ফুসফুস ও শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। তবে কর্তব্যে অবহেলা ও শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করার অভিযোগে ইয়ার্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
এদিকে, নিহত ৯ শ্রমিকের মধ্যে আটজনের মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং একাধিক তদন্ত কমিটি কাজ করছে।
এস