ফেনী জেলার সোনাগাজীতে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন এক যুবলীগ নেতা । মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সোনাগাজীর আদর্শ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন(৩০) উপজেলার চরদরবেশ ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মো. সালেহ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে খুন হয়েছেন জসিম উদ্দিন। জড়িতদের ধরতে অভিযান চলছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি)//এএইচ[/b]