[b]দুবাই:[/b] মাহেলা জয়বর্ধনের ৩২তম সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটিও ছিল সফরকারী শ্রীলঙ্কার। কৌশল সিলভার ৯৫ রানের সঙ্গে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে দিন শেষে ১৫৩ রানে এগিয়ে আছে লঙ্কানরা। আর এখনো হাতে আছে ছয়টি উইকেট।
দলীয় ৫৭ রানে এক উইকেট হারিয়ে বৃহস্পতিবার দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ৩১ রান যোগ করতে গিয়ে আরও দুটি উইকেট হারায় তারা। কুমার সাঙ্গাকারা ২৬ ও দিনেশ চান্দিমাল ১২ রানে সাজঘরে ফেরেন।
চতুর্থ উইকেট জুটিতে কৌশল সিলভাকে নিয়ে দাঁড়িয়ে যান জয়াবর্ধনে। ১৩৯ রান যোগ করেন তারা। মাত্র পাঁচ রানের জন্য অভিষেক শতক বঞ্চিত হন কৌশল। ২২১ বলে ১০ চারে ৯৫ রানে মোহাম্মদ হাফিজের এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
জয়াবর্ধনের সঙ্গে যোগ দেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। দিনের বাকি সময় টিকে থেকে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তারা। দিন শেষে দলীয় তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩১৮ রানে। ২১৫ বলে ১২টি চারে ৩২তম শতকটি পান জয়াবর্ধনে। ১০৬ রানে অপরাজিত ছিলেন তিনি। অপর প্রান্তে ৪২ রানে খেলছিলেন ম্যাথুস।
এর আগে প্রথম দিনে সব উইকেট হারিয়ে মাত্র ১৬৫ রান সংগ্রহ করে পাকিস্তান
শ্রেণীহীন
মাহেলার সেঞ্চুরিতে দ্বিতীয় দিনও লঙ্কানদের
দুবাই: মাহেলা জয়বর্ধনের ৩২তম সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটিও ছিল সফরকারী শ্রীলঙ্কার। কৌশল সিলভার ৯৫ রানের সঙ্গে





