[b]ব্রাহ্মণবাড়িয়া:[/b] জেলার সরাইলে নিজ হাতে ব্যালটে লাঙ্গল প্রতীকে সিল দেয়ার অভিযোগে জোবেদা খাতুন নামের এক সহকারি প্রিজাইডিং অফিসারকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
সহকারী রির্টানিং অফিসার এমরান হোসেন জানান, সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী মেরিন কোর্টের সিনিয়র সহকারী জজ কামাল হোসেন জানান, হইচই শুনে ওই কেন্দ্রে গিয়ে অভিযুক্ত সহকারি প্রিজাইডিং কর্মকর্তাকে হাতেনাতে সিল মারা ৫০টি ব্যালট পেপারসহ আটক করা হয়।
আটক হওয়া জোবেদা খাতুন সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা।
শ্রেণীহীন
লাঙ্গলে সিলসহ সহকারি প্রিজাইডিং অফিসার আটক
ব্রাহ্মণবাড়িয়া: জেলার সরাইলে নিজ হাতে ব্যালটে লাঙ্গল প্রতীকে সিল দেয়ার অভিযোগে জোবেদা খাতুন নামের এক সহকারি প্রিজাইডিং অফিসারকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।





