মৌলভীবাজারে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে পার্শ্ববর্তী বাড়ির লোকজন। নিহত ব্যক্তির নাম  আসকের মিয়া (৫০) বলে জানা যায়।
রোববার রাত সাড়ে ১২টার দিকে রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, করিমপুর গ্রামের মুজিব মিয়া ও মুবিন মিয়ার সঙ্গে আসকের মিয়ার পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাতে তাকে কুপিয়ে আহত করেন তারা।
আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
রাজনগর থানার ওসি নাজিম উদ্দিন বিষয়টি  নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]