ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীকে আটকের পর সন্ধ্যায় ছেড়ে দিয়েছে পুলিশ।
রোববার বেলা সোয়া ১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যলয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এর আগে তিনি নিজের গাড়িতে করে নয়াপল্টন আসেন।
আটকের পর ইনাম আহমেদ চৌধুরীকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়। পরে সন্ধ্যার পর তাকে ছেড়ে দেয়া হয়।
শ্রেণীহীন
ছাড়া পেলেন ইনাম আহমেদ
ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীকে আটকের পর সন্ধ্যায় ছেড়ে দিয়েছে পুলিশ।