সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে মোগলাবাজার উপজেলার পিরাইচক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জের পশ্চিমপাড়া মানিককোনা এলাকার রকিব আলী (৭৫), একই এলাকার জাফর মিয়া (৪০) ও আরেকজনের নাম জানা যায়নি। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোগলাবাজার থানার পিরাইচক মোড়ের নির্মাণাধীন ট্রাক স্ট্যান্ডের কাছে দ্রুতগতির একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত তিনজনই লেগুনা যাত্রী। তারা ফেঞ্চুগঞ্জের মানিককোনা থেকে সিলেটে আসছিলেন। নিহতদের মধ্যে দু’জন ঘটনাস্থলে এবং একজনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
তিনি আরও জানান, হতাহতদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ে হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সিলেট, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
শ্রেণীহীন
বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩, আহত ১০
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে মোগলাবাজার উপজেলার পিরাইচক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জের পশ্চিমপাড়া মানিককোনা এলাকার রকিব আলী (৭৫





