ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় উদয়ন স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় এক রিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সোয়া ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়,ঢাবি এলাকার ফুলার রোডের উদয়ন স্কুলের সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় কিছুই জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৪০ বছর হবে।
সূত্র আরও জানায়,নিহত অটোরিকশা চালকের লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় ঢাবি জসিম উদ্দিন হলের শিক্ষার্থীরা। নিহতের গায়ে খয়েরী রংয়ের চেক শার্ট ও পরণে নীল রংয়ের একটি চেক লুঙ্গি রয়েছে।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]