নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা কান্দিরপাড় গ্রামে রাতের অন্ধকারে গৃহবধুকে ধর্ষণ করতে গিয়ে আব্দুর রশিদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুর রশিদ একই গ্রামের মৃত শোভা প্রামাণিকের ছেলে। এ ঘটনায় গৃহবধু মঞ্জুয়ারাকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মশিন্দা কান্দিরপাড় গ্রামের দিনমজুর আবু বকর ধান কাটতে পার্শ্ববর্তী সিরাজগঞ্জে যান। এ সুযোগে প্রতিবেশী আব্দুর রশিদ মঙ্গলবার রাত দেড়টায় বেড়ার ভাঙা অংশ দিয়ে ঘরে ঢুকে আবু বকরের স্ত্রী মঞ্জুয়ারাকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় মঞ্জুয়ারা নিজেকে রক্ষা করতে তাকে লাথি মারেন। এতে বৃদ্ধ আব্দুর রশিদ চৌকি থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
গুরুদাসপুর থানার অফিসার্স ইনচার্জ ফরিদুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। অভিযুক্ত গৃহবধু মঞ্জুয়ারাকে আটক করা হয়েছে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
গুরুদাসপুরে ধর্ষণ করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু