নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(নাসিক) প্যানেল মেয়র নজরুল ইসলামের জানাজায় অংশ নিয়েছে লাখো মানুষ।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় মহাসড়কে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুই দফা জানাজা শেষে বেলা পৌনে ১২টার দিকে স্থানীয় পশ্চিমপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় নিহত ব্যক্তিদের স্বজনদের পাশাপাশি অনেককেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে। আর এতে করে সৃষ্টি হয় অনেকটা আবেগঘন পরিবেশের।
জানাজায় অংশ নেওয়া লোকদের দাবি যত দ্রুত সম্ভব এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হোক।
জানাজায় সর্বস্তরের জনসাধারণের সাথে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হয় নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম, এডভোকেট চন্দন সরকার, তাজুল ইসলাম, লিটন, মনিরুজ্জামান স্বপন, চন্দন সরকারের ড্রাইভার ইব্রাহিম।
অপহরণের চতুর্থ দিনের মাথায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
[b]ঢাকা, ০১ মে, (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
জানাজায় লাখো মানুষ, নজরুলের দাফন সম্পন্ন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(নাসিক) প্যানেল মেয়র নজরুল ইসলামের জানাজায় অংশ নিয়েছে লাখো মানুষ।বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় মহাসড়কে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুই দফা জানাজা শেষে বেলা পৌনে ১২টার দিকে স্থানীয়
মাসুদ সাঈদী ‘লাশ দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে 'গার্ড অব অনার' প্রদানে’
যুদ্ধাপরাধ মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীর দাফন এবং তাকে ‘গার্ড অব অনার’ প্রদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তার মতে, মানিক পশারীর লাশ দাফন বা জানাজায় কোনো বাধা ছিল না, তবে আপত্তি ছিল একজন কথিত ‘ভুয়া মুক্তিযোদ্ধাকে’ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের বিষয়ে।
জানাজা থেকে যুবদল নেতার মোটরসাইকেল চুরি, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার
নেত্রকোনার মদনে জানাজা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় মাজাহারুল ইসলাম জয় (২৬) নামের এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোর শনাক্তের পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। চুরি যাওয়া মোটরসাইকেলটির মালিক শামসুল হক চ্যাম্পিয়নও স্থানীয় যুবদলের এক বহিষ্কৃত নেতা।
বগুড়ার প্রবীণ জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল
বগুড়ায় মহানগর জামায়াতের রুকন ও প্রবীণ নেতা আলহাজ্ব আজিজার রহমান মোল্লা (১০২) ইন্তেকাল করেছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া মহানগরীর হেলেঞ্চাপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীপু মনি প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
বাংলাদেশের মাটিতে হাসিনার জানাজা হবে না : সারোয়ার তুষার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনা আসার হুংকার দিচ্ছেন, আসার হলে এসে পড়তেন। তিনি আসবেন না। আপনারা মিলিয়ে নিয়েন বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা হবে না, দাফন-কাফন হবে না। তার ওই দিল্লিতেই মরে যেতে হবে এবং তার লাশ হয়তো কোনো এক পুকুরে বা নদীতে ভাসিয়ে দেবে দিল্লি। যতই তিনি হুংকার দিক না কেন তার আসার আর কোনো সাহস নাই।
















