মরহুম আজিজার রহমান মোল্লা বগুড়া মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলুর পিতা। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মাদলা চাঁচাইতারা তানজিমুল উলুম দাখিল মাদরাসার প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত মাদলা চাঁচাইতারা কাঁচারী জামে মসজিদ, হেলেঞ্চাপাড়া মসজিদ ও ঈদগাহ মাঠের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
রোববার বাদ আসর মাদলা তানজিমুল উলুম দাখিল মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন। মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে জানাজার সারি মাদরাসা মাঠ ছাড়িয়ে সড়ক পেরিয়ে হাটখোলা পর্যন্ত পৌঁছে যায়।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান, সানোয়ার হোসেন, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন এবং মরহুমের নাতি আবু সালেকসহ অনেকে।
এক শোকবার্তায় বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার ও সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন।
এ ছাড়া বগুড়া সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ, সেক্রেটারি আলমগীর হোসেন, শাফিদুল হক আখের, সোহরাব হোসেন এবং বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছেরীন বগুড়া মহানগরের সভাপতি আব্দুস সালাম যুক্তিবাদী ও সেক্রেটারি আব্দুল কাদের বাস্তববাদীও মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এস
