বুধবার (২২ জুলাই) বিকেলে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে পদযাত্রা ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মানুষ সংস্কার চায়, দেশের পরিবর্তন চায় গণভোট ও সংস্কারের পক্ষে মানুষের যে আবেগ সেটিকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে। সেটিকে আত্মসাৎ করা হয়েছে। এখন তারা বলছে গণভোট অসাংবিধানিক। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক যে দল আছে তাও অবৈধ।

সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলকে বাগেরহাট পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা করেন এবং তার হয়ে কাজ করার অনুরোধ করেন।

এরপর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জুলাই পদযাত্রায় মোংলা পৌরসভার উদ্দেশ্য যান নেতাকর্মীরা। এর আগে গতকাল বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারীতে জুলাই পদযাত্রা করে এনসিপি।

এমএম