মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র নাথ বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কপোতাক্ষ নদ খনন টেকসই নয়।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে ‘কপোতাক্ষ খনন: সম্ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জোয়ার-ভাটার দিকে লক্ষ না রেখে কপোতাক্ষ খনন করা হচ্ছে। এর ফলে নাব্যতা ফিরে আসবে না। এতে ছয় মাসের মধ্যে আবার তা ভরাট হয়ে যাবে।
তিনি আরও বলেন, কপোতাক্ষ নদ খনন প্রকল্পের টাকা ঠিকমতো ব্যয় হবে না। খনন কাজে কপোতাক্ষের উন্নয়ন না হলেও এক শ্রেণীর ব্যক্তির ভাগ্য উন্নয়ন হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
প্রকল্প নেওয়ার আগে পানি উন্নয়ন বোর্ড স্থানীয় জনগণের মতামত নিলে খনন কাজ সফল হতো। এক্ষেত্রে পানি বিশেষজ্ঞদেরও দায়ী করেন তিনি।
গোলটেবিল বৈঠকে সংগঠনের সভাপতি এস এম মোমতাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ম ইনামুল হক, পানি বিশেষজ্ঞ দিদার বখত প্রমুখ।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
কপোতাক্ষ খনন ‘টেকসই’ নয়
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র নাথ বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কপোতাক্ষ নদ খনন টেকসই নয়।





