ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পুলিশ প্রশাসন ক্ষমতাসীন দলের কাছে জিম্মি হয়ে আছে। রাজনৈতিক দলগুলোর স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে পুলিশ প্রশাসন নির্বিচারে ব্যবহৃত হচ্ছে।
আজ বুধবার ব্র্যাক সেন্টারে ‘জাতীয় শুদ্ধাচার ব্যবস্থার বিশ্লেষণ : বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট সুলতানা কামাল বলেন, নাগরিকদের নিরাপত্তা প্রদানে এবং গণতান্ত্রিক আচরণে পুলিশ প্রশাসন সব সময়ই ব্যর্থ হয়েছে।
ফলে বিভিন্ন সময় সমালোচনার শিকার হয়েছে তারা। রাজনৈতিক দলগুলোর কারণে পুলিশ বাহিনীর স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলশ্রুতিতে বাংলাদেশের জাতীয় শুদ্ধাচার ব্যবস্থার অন্তর্গত ১৫ প্রতিষ্ঠানের সফলতা নিয়ে সমালোচনা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জান বক্তব্য রাখেন। গবেষণা প্রতিবেদনটি পাঠ করেন এডভোকেট সালাউদ্দিন এম আলিমুজ্জামান এবং অধ্যাপক সুমাইয়া খায়ের।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
পুলিশ ক্ষমতাসীন দলের কাছে জিম্মি: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পুলিশ প্রশাসন ক্ষমতাসীন দলের কাছে জিম্মি হয়ে আছে। রাজনৈতিক দলগুলোর স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে পুলিশ প্রশাসন নির্বিচারে ব্যবহৃত হচ্ছে





