সাভারে ধসে পড়া রানা প্লাজার আহত এক নারী শ্রমিককে সাহায্য দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় শাহাবুদ্দিন (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার সকালে সাভারের ব্যাংক কলোনির একটি বাসা থেকে ধর্ষিত ওই নারী শ্রমিককে উদ্ধার করে পুলিশ। রোববার সকালে ধর্ষককে আদালতে পাঠানো হয়েছ বলে জানায় পুলিশ।
ওই নারী শ্রমিক ধসে যাওয়া রানা প্লাজার নিউ ওয়েভ বটম কারখানায় কাজ করতেন। তিনি সাভারের ডগরমোড়া এলাকার ইবাদ ভূইঁয়ার মেয়ে। গ্রামের বাড়ি গোপালগঞ্জ।
গ্রেফতারকৃত শাহাবুদ্দিন (৫৬) মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা এলাকার মৃত মালেকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল থেকে ওই নারীকে পাওয়া না গেলে পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন।
ধর্ষিতার পারিবারিক সূত্রে জানা যায়, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ওই নারী শ্রমিককে নতুন করে ২৫ হাজার টাকা করে সাহায্য দেয়ার কথা বলে ব্যাংক কলোনির বাসায় নিয়ে যায় গ্রেফতাকৃত শাহাবুদ্দিন। পরে ওই নারী শ্রমিককে রাতভর ধর্ষণ করে সাহাবুদ্দিন।
বিষয়টি বাড়ির অন্য ভাড়াটিয়ারা আঁচ করতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নারী শ্রমিককে উদ্ধারসহ শাহাবুদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।
রোববার সকালে ধর্ষক শাহাবুদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন শেখ।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]
শ্রেণীহীন
সাহায্য দেয়ার কথা বলে শ্রমিককে ধর্ষণ: গ্রেফতার ১
সাভারে ধসে পড়া রানা প্লাজার আহত এক নারী শ্রমিককে সাহায্য দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় শাহাবুদ্দিন (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ





