নিহত ওয়ার্ড কমিশনার নজরুলের শ্বশুর শহীদুল ইসলামের দাবি, যারা নূর হোসেনকে ভারতে পাচার করেছে তাদের কেউ শামীম ওসমান নন।
মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
বলেন, মিডিয়ায় যে অডিও রেকর্ডটি প্রচারিত হয়েছে সেটি অসম্পূর্ণ দাবি করে শহীদুল ইসলাম বলেন, শামীম ওসমান কৌশলে নূর হোসেনকে মোবাইল ফোনে আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।
শহীদুল আরও বলেন, শামীম ওসমান যখন নূর হোসেনের সঙ্গে কথা বলেছেন তখন আমি, আমার মেয়ে এবং আমার ছেলে সেখানে উপস্থিত ছিলাম। যারা এ রেকর্ডটি প্রচার করেছে তারাই নূর হোসেনকে পাচার করেছে, তারাই এ হত্যার সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, অপহরণের পরে আমি র্যা ব কার্যা্লয়ে গেলে র্যা বের (সিও) তারেক সাহেব আমাকে বলেন, ‘শামীম ওসমানের কাছে যান সেই আপনার জামাইকে খুন করেছে’। এরপর আমাদের অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মোবাইল ফোন কেড়ে নেন তিনি।
ডিবি’র অফিসার ইনচার্জ(ওসি)এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি একই কথা বললে ‘শামীম ওসমানের কাছে যান তিনিই পারেন নূর হোসেনকে ফিরিয়ে আনতে’ এর পরই আমি শামীম ওসমানকে অনুরোধ করি, নূর হোসেনকে ফোন করতে।
[b]ঢাকা,২৭মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]