[b]ঢাকা:[/b] নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফের ) চেয়ারম্যান  ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আপনি দেশকে সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৩ দফার (খ) উপদফায় নিয়ে এসেছেন। এবার আগামী ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন দিন। অন্যথায় রোববার আদালতে নির্বাচন বাতিলের জন্য রিট আবেদন করা হবে।’
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনএফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
দশম জাতীয় সংসদ নির্বাচন ‘একদমই অবৈধ ও বাতিলযোগ্য’ মন্তব্য করে নাজমুল হুদা বলেন, ‘যেসব লোক নিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করেছেন তাদের নিয়ে যদি একটি বৈধ মন্ত্রিসভা গঠন করতেন তাহলে তা দেশ ও তার দলের জন্য মঙ্গলজনক হত।