দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানব বন্ধন করা হয়েছে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল’ এই মানব বন্ধনের আয়োজন করে।
সংগঠনের সভাপতি এস এম আশেক উল্লাহ বলেন, দেশের প্রশাসনিক প্রতিটি খাত আজ দূর্নীতিগ্রস্থ। দূর্নীতির এই কালো ছায়া থেকে রক্ষা পায়নি আমাদের শিক্ষা ব্যবস্থাও। প্রশ্ন পত্র ফাঁসের কারণে শিক্ষার মেরুদন্ড আজ হুমকির মুখে। বিগত বছরগুলোতে আমরা শিক্ষা ব্যবস্থার এমন নগ্ন রূপ কখনও দেখিনি।’
তিনি আরো বলেন, বিশেষ করে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসে শিক্ষা ব্যবস্থা বেহাল দশার প্রতিচ্ছবি।প্রতিটি ঘটনার পর তদন্ত হয় তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু বিচার হয় না। এর সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচারের দাবি জানান তিনি।
মানব বন্ধনে উপোস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এস এম আশেক উল্লাহ, সহ-সভাপতি মারশাদুর রহমান, সাধারণ সম্পাদক রাগিব হাসান, যুগ্ম-সম্পাদক মাহাবুব আলম প্রমূখ।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধের দাবীতে মানব বন্ধন
দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানব বন্ধন করা হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল’ এই মানব বন্ধনের আয়োজন করে। সংগঠনের সভাপতি এস





