[b]মোরেলগঞ্জ: [/b]বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত পেট্রল ঢেলে উপজেলা নির্বাচন অফিস ভবনের পিছনে একটি প্লাস্টিক পাইপে অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এবং থানা পুলিশ দ্রুত ঘটনস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

জেলা প্রশাসক জানিয়েছেন, আগুনে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি