সরকার খাদ্য উৎপাদনে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য আসন্ন বাজেটে কৃষক সহায়তা নীতি বহাল রাখবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান।
তিনি বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কৃষক সহায়তা বজায় থাকবে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসি আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৪-১৫: খাদ্য নিরাপত্তা এবং ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের উন্নয়ন’ শীর্ষক এক প্রাক বাজেট সেমিনারে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবু ইউসুফ।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- অধ্যাপক ড. নিজাম আহমেদ খান, ড. কাজী মারুফুল ইসলাম, অক্সফাম কর্মকর্তা মনিষা বিশ্বাস, ড. নাজনীন আহমেদ ও শারমিন্দ নীলরুমি।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
আগামী বাজেটেও কৃষিবান্ধব নীতি বহাল থাকবে: অর্থ প্রতিমন্ত্রী
সরকার খাদ্য উৎপাদনে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য আসন্ন বাজেটে কৃষক সহায়তা নীতি বহাল রাখবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান। তিনি বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কৃষক সহায়তা বজায় থাকবে





