আইনজীবী কাজী ওবায়দুল ইসলাম সিপন নিখোঁজ হওয়ার প্রতিবাদ ও তার সন্ধানের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুদ আলম, জাতীয়তাদাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোতা মিয়া, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শাহীন মোহাম্মদ আমানউল্লাহ।
এর আগে গত ১ মার্চ অ্যাডভোকেট কাজী ওবায়দুল ইসলাম শিপন (৪৫) শহরের ইদ্রাকপুরস্থ বাসা হতে কিশোরগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হন। এখনো তার কোন সন্ধান মেলেনি।
[b]মুন্সীগঞ্জ, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জিই [/b]