[b]নিংজিয়া :[/b] চীনের নিংজিয়া অঞ্চলে একটি মসজিদে পদদলিত হয়ে ১৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।
সোমবার স্থানীয় সরকারের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, দেশটির প্রয়াত এক ধর্মীয় নেতার স্মরণ সভায় যোগ দেয়া লোকজনের মধ্যে রোববার দুপুরে খাদ্য বিতরণের সময় পদদলনের এ ঘটনা ঘটে।
সংস্থার খবরে বলা হয়,আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।
অনলাইনে প্রকাশিত ছবিতে বিপুল সংখ্যক লোককে ঘটনার পর ওই মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে দাঁড়িয়ে থাকা এসব লোকের অধিকাংশ পুরুষ এবং তাদের মাথায় সাদা টুপি ছিল।
সেখানে অনেকের জামা-কাপড় ও জুতা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
চীনের আঞ্চলিক রাজধানী ইনচুয়ানের প্রায় ২৮০ কিলোমিটার দক্ষিণে জিঝির ওই মসজিদে পদদলনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
চীনের উত্তরাঞ্চলীয় নিংজিয়া সংখ্যালঘিষ্ঠ হুই জাতির লোকজন বসবাস করেন। এদের অধিকাংশই মুসলমান।
শ্রেণীহীন
চীনে মসজিদে পদদলিত হয়ে ১৪ জন নিহত
নিংজিয়া : চীনের নিংজিয়া অঞ্চলে একটি মসজিদে পদদলিত হয়ে ১৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।





