[b]ঢাকা:[/b]আবাহনী লিমিডেট ঢাকা নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ভাগ্যের সহায়তায় হারিয়েছিল তারা। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়পায়নি ঢাকা আবাহনী লিমিটেড,খেলার র্নিধারিত ৯০ মিনিট গোলশূন্য ড্র করেছে ফেনী সকার ক্লাবের সঙ্গে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজের কাজ করতে পারেনি আবাহনী।আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় গোলের দেখা পায়নি পেশাদার লিগে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন আবাহনী।
শুরুতেই আবাহনী এগিয়ে যেতে পারতো। কিক অফের পর তৃতীয় মিনিটে ঘানার ফরোয়ার্ড আউডু ইব্রাহিমের চমৎকার ফ্রি-কিক ক্রস বার ঘেঁষে বাইরে চলে গেলে হতাশায় জরজরিত করে দেশের অন্যতম জনপ্রিয় দলকে।
৩৩ মিনিটে আবার আবাহনীর হতাশার জন্ম। ডিফেন্ডার শরীফুল ইসলামের অসাধারণ ক্রস থেকে ফরোয়ার্ড তৌহিদুল আলমের হেড সাইড বার ঘেঁষে বাইরে চলে যায়।
দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক আবাহনীকে ৫৮ মিনিটে আরেকবার হতাশ করেন ইব্রাহিম। ক্যামেরুনের মিডফিল্ডার ইউকো সাম্বনিকের থ্রু থেকে সামনে গোলরক্ষককে একা পেয়েও তিনি গোল করতে পারেননি। ইব্রাহিমের আড়াআড়ি শট বাইরে চলে যায়। সারা ম্যাচে এটাই ছিল সহজতম সুযোগ।
৬৯ মিনিটে আবাহনীর আরেকটি সুযোগের অপচয় হয়। তৌহিদুলের বাড়ানো বল সরাসরি পোস্টে পাঠাতে চেয়েছিলেন ঘানার স্ট্রাইকার ওসই মরিসন। তবে দুর্বল শট গোলরক্ষকের ধরতে কোনো সমস্যা হয়নি। বলটা প্লেসিং করতে পারলে গোল হলেও হতে পারতো।
পরের মিনিটেই পাল্টা আক্রমণ থেকে ফেনীও গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করে। বক্সের ভেতর ঢুকে পড়া বেনিনের স্ট্রাইকার ওয়াসিও ওকালাউনের নেয়া শট আবাহনীর গোলরক্ষক ফিরিয়ে দিয়েছিলেন। নাইজেরীয় ফরোয়ার্ড আহমেদ স্যামসনের ফিরতি শটও জাল স্পর্শ করেনি। বল চলে যায় ক্রস বারের ওপর দিয়ে।
শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি ।





