[b]ঢাকা: [/b]রাজধানীর পরিবাগ এলাকায় রূপসী বাংলা হোটেলের সামনে বাসচাপায় এক যুবক মারা গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে। নিহত যুবক তরিকুল ইসলাম (২৫)। মোহাম্মদপুরের বাসা থেকে বাসে করে কর্মস্থলে আসছিলেন।
নিহত তরিকুলের সহকর্মী ফরিদ জানান, তরিকুল রূপসী বাংলার সামনে বাস থেকে নামলে পেছন থেকে আরেকটি বাস চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সে।
উপস্থিত পুলিশের সার্জেন্ট গুঞ্জন কুমার বলেন, ‘হঠাত্ একটি শব্দ শুনতে পাই। পরে দেখি একজন রাস্তায় পড়ে আছেন।’
লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রূপসী বাংলার বিপরীত দিকের পেট্রলপাম্পে চাকরি করেন তরিকুল ইসলাম।
শ্রেণীহীন
রাজধানীর পরিবাগে বাসচাপায় এক যুবক নিহত
রাজধানীর পরিবাগ এলাকায় রূপসী বাংলা হোটেলের সামনে বাসচাপায় এক যুবক মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে। নিহত যুবক তরিকুল ইসলাম (২৫)। মোহাম্মদপুরের বাসা থেকে বাসে করে কর্মস্থলে আসছিলেন





